Wednesday, August 5, 2015

চলতি মাসেই উৎপাদন শুরু হচ্ছে নাগরিকদের উন্নত মানের পরিচয়পত্র স্মার্টকার্ড।
ইসি জানিয়েছে, সেপ্টেম্বরে বিতরণ শুরু হয়ে আগামী বছরের জুনের মধ্যে সাড়ে ৯ কোটির বেশি নাগরিকের হাতে তা পৌঁছে দেওয়া হবে।
সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে কমিশন সভায় স্মার্ট কার্ড তৈরি ও বিতরণ বিষয়ে আলোচনা হয়।
নির্বাচন কমিশনে বৈঠক শেষে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, “শিগগির নাগরিকদের স্মার্টকার্ড দেব আমরা। আরেকটি কমিশন সভায় বিতরণসূচি নির্ধারণ করা হবে।”
কাজের অগ্রগতির বিষয়ে তিনি জানান, স্মার্টকার্ড পার্সোনালাইজেশনের ১০টি মেশিন এসে গেছে। আগারগাঁওয়ে প্রকল্প কার্যালয়ে একটি ও বাকিগুলো অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে স্থাপন করা হবে।
তিনি বলেন, “আমরা অত্যন্ত আশাবাদী-মেশিন স্থাপন শেষে এ মাসের শেষদিকে স্মার্টকার্ড উৎপাদনে যেতে পারব। উৎপাদনে এলে বিতরণের বিষয়ে পরে সিদ্ধান্ত নেব। তবে উৎপাদনের পরপরই বিতরণে যাব আমরা।”
স্মার্টকার্ডের বিষয়ে সার্বিক দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপনের পরদিনই ইসির কাছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ তাদের কার্যক্রম তুলে ধরে।

Wednesday, July 15, 2015

 ভালবাসি শুধুই তোমাকে

৭ ফেব্রুয়ারি= রোজ ডে।

৮ ফেব্রুয়ারি= প্রপোস ডে।

৯ ফেব্রুয়ারি= চকলেট ডে।

১০ ফেব্রুয়ারি= টেডি ডে।

১১ ফেব্রুয়ারি= প্রমিস ডে।

১২ ফেব্রুয়ারি=hug Day.

১৩ ফেব্রুয়ারি= কিস ডে।

১৪ ফেব্রুয়ারি= হ্যাপি ভেলেন্টাইনস ডে.

----------------------------------------------------------------------

 

দি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন একটা করে

তোমাকে দিয়ে বলি আমি তোমাকে ভালবাসি ,

সব গোলাপ শেষ হয়ে যাবে ..

Saturday, July 11, 2015

ওজন কমানোর জন্য আমরা কত ভাবেই না চেষ্টা করি। দেখা যায় পরিমিত সুষম খাবার গ্রহণ ও নিয়মিত ব্যায়াম করার পরও অনেকেরই ওজন সহজে কমতে চায় না। এই ডায়েট প্ল্যানটিকে গত কয়েক বছরের মাঝে সবচেয়ে কার্যকরী ডায়েট প্ল্যান হিসাবে ধরা হয়। অনেকের দ্বারা স্বীকৃত এবং অনেকেই এর মাধ্যমে ভালো ফল পেয়েছেন। যারাই এটা অনুসরণ করেছেন তারাই ওজন কমানোর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছেন। তাই ব্যায়াম ছাড়া শুধু খাবার নিয়ন্ত্রণের মাধ্যমেই সবাই যেন প্রত্যাশিত ফলাফল পেতে পারেন এরকম একটি ডায়েট প্ল্যান জানাচ্ছি।
এই ডায়েট প্ল্যানটি ১৫ দিনের জন্য। অর্থাৎ সপ্তাহে ৫ দিন করে ৩ সপ্তাহ অনুসরণ করতে হবে। এই ১৫ দিনে সকালে একই নাস্তা খেতে হবে প্রতিদিন। সেটা হলো-
সকালের নাস্তা
ফল-১ টি (কমলা, নাসপাতি, পিচ, বাঙ্গি, তরমুজ বা যেকোনো ফল। তবে কলা আর আঙ্গুর ছাড়া)
টোষ্ট বিস্কিট/ব্রেড টোষ্ট- ১টি
চা/কফি- ১ কাপ (চিনি ছাড়া)
১ম দিন যা খাবেন
দুপুরে-
কমলা-১টি,
ডিম সেদ্ধ-১টি,
টক দই- ১কাপ
রাতে-
টমেটো- ২টি (কাঁচা বা সেদ্ধ)
ডিম সেদ্ধ- ২টি
টোষ্ট বিস্কিট/ব্রেড টোষ্ট- ২টি
শশা- ১টি
২য় দিন যা খাবেন
দুপুরে-
কমলা-১টি,
ডিম সেদ্ধ-১টি,
টক দই- ১কাপ
রাতে-
গরুর মাংস- ১৩৬ গ্রাম (কম মশলায় রান্না করা)
টমেটো- ১টি
কমলা- ১টি