আকাশটা খানিক মেঘলা ছিলো। ঝিনুক রিকশায়
উঠে চলে যাচ্ছিলো। ফোনের দিকে তাকালাম। নিয়ম হয়ে গেছে যে যাওয়ার সময়
ফোন দেবেই সে। সামনে বসে যত ঘন্টাই কথা হোক না কেন
ফোন বাজছে কিন্তু ধরলাম না। চলে যেতে
থাকা রিকশার দিকে তাকিয়ে আছি। হুডের পেছন দিকে সামান্য ফাঁক থাকে রিকশায়।
ওদিক দিয়েই পেছন ফিরে তাকালো। চোখে প্রশ্ন কেন ধরছি না ফোন। উত্তর দিলাম
আর অপেক্ষা নয়। ধরলাম কল।
কি ব্যাপার কল ধরো না কেন?
তোমাকে আর একটু দেখতে ইচ্ছে হলো তাই।
মানে? আবার কিভাবে দেখবা?
এই যে পেছন ফিরে তাকালে?
তা তো তুমি ফোন ধরছো না দেখে তাই।
তোমাকে আর একটু দেখতে ইচ্ছে হলো তাই।
মানে? আবার কিভাবে দেখবা?
এই যে পেছন ফিরে তাকালে?
তা তো তুমি ফোন ধরছো না দেখে তাই।





