Thursday, June 11, 2015



ফেসবুক প্রেম

(সত্য ঘটনা অবলম্বনে )
.
রাত তিনটা , কে যেন দরজায় কড়া নাড়ছে । ঠক ঠক . . . ঠক ঠক . . . কে ? ? মাশুক ভাই আমি ছগির ( কেয়ারটেকার ) ।
.
এত রাতে কি চাও ? ? একটা উপহার আছে আপনার জন্য ! দরজা খুললেই দেখতে পাবেন !
(মাশুকের মেজাজ একদম বিগড়ে গেছে !
দরজা খুলেই ছগির ব্যাটাকে কষে একটা চড় লাগাতে হবে ! ব্যাটা এই রাত-দুপুরে ফাইজলামি শুরু করছে )
.
দরজা খুলে মাশুক হ্যাঁ করে তাকিয়ে আছে । ছগির যেন উল্টো তার গালেই চপেটাঘাত করলো ! ছগিরের পাশে এটা কে ! !
.
ফেসবুকের একটা জনপ্রিয় পেজে মাত্রই একটা গল্প শেয়ার হল । গল্পটা মাশুকের খুবই ভাল লাগল , তাই সে কমেন্টে লেখককে ধন্যবাদ জানাল । লেখকও সাথে-সাথে কমেন্টের রিপ্লাই দিলেন । কয়েক মিনিটের মধ্য আরো কয়েকজন পাঠক যোগ দিলেন সেখানে । জমে উঠলো কমেন্ট পাল্টা-কমেন্ট খেলা । এক পর্যায়ে মাশুক খেয়াল করলো "গোধূলির আলো " নামে কেউ একজন তাকে ম্যানশন করেছে । মাশুকও পাল্টা ম্যানশন করলো , এবং এক ফাঁকে আইডিটা ঘুরে আসলো । ছবি দেখে মেয়েটাকে ভালই লাগলো মাশুকের , তাই কোন কিছু না ভেবেই রিকু দিয়ে দিল । মেয়েটাও সাথে সাথে রিকুটা এক্সেপ্ট করে ফেললো ।
.
দিন যায় , সপ্তাহ যায় , মাস যায় । ধীরে ধীরে একে অন্যের সম্পর্কে সব কিছুই জানা হয়ে যায় । মেয়েটির নাম ফ্লোরা , বাড়ি চট্টগ্রাম । নামকরা একটা কলেজে অনার্স করছে । মাশুক ঢাকায় থাকে । একটা বেসরকারী ভার্সিটিতে এমবিএ করছে ।
.
মাশুকের দিক থেকে এই সম্পর্কটা ছিল কেবলই বন্ধুত্ব । একটা সময় পর্যন্ত ফ্লোরার কাছেও ব্যাপারটা তাই ছিল । কিন্তু ধীরে ধীরে ফ্লোরা নিজের উপর নিয়ন্ত্রন হারায় , মাশুককে ভালবাসতে শুরু করে ।
.
মাশুক পরিবারের বড় ছেলে । মা-বাবা অনেক বিশ্বাস করে তাকে । ছোট বেলা থেকে সে কখনোই তাদের অবাধ্য হয়নি । মাশুক জানে তার মা-বাবা কখনোই এ ধরনের সম্পর্ক মেনে নেবেন না । তাই সে ফ্লোরার আবেগতাড়িত কথাগুলো কৌশলে এড়িয়ে যাবার চেষ্টা করত । ফ্লোরা প্রায়ই অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকতো । আর মাশুক নাওয়া-খাওয়া ভুলে ঘন্টার পর ঘন্টা সেই অভিমানের বরফ গলাতে চেষ্টা করে যেত । ফ্লোরা ভাবত , হয়ত এবার সে পেয়ে গেছে মাশুককে । কিন্তু না , আবেগঘন কোন প্রসংগ এলেই মাশুক আবার এড়িয়ে যেত । এভাবে টানাপোড়নের ভিতর দিয়েই চলছিল তাদের শেষের দিনগুলি . .
.
ফ্লোরাকে এভাবে দেখে মাশুক ভয় পেয়ে গেল । ফ্লোরার বিয়ের সব ঠিকঠাক করে রেখেছিল তার মা-বাবা , এর মাঝেই সে ব্যাগ গুছিয়ে মাশুকের কাছে ঢাকায় চলে এসেছে । মাশুকের মাথায় কিছুই খেলছে না , সে কোন সিদ্ধান্তই নিতে পারছে না ।
.
নাজমা আক্তার , মাশুকের বড় খালা । ঢাকাতে নিজেদের বাড়ি আছে , অনেক টাকা পয়সার মালিক । মাশুক ঐ রাতেই ফ্লোরাকে নাজমা খালার বাসায় পৌঁছে দিল । ততক্ষনে ঘটনাটা মাশুকের মা-বাবার কানে পৌঁছে গেছে । খোঁজ-খবর নিয়ে জানা গেল ফ্লোরাদের আর্থিক অবস্থা খুব একটা ভাল না । তাই তারা এই ব্যাপারে কোন আগ্রহই দেখালেন না । বরং কড়া ভাষায় মাশুককে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন । মাশুক যদি ফ্লোরাকে গ্রহন করে , তবে চিরদিনের জন্য নিজের মা-বাবাকে হারাতে হবে ।
.
মাশুক ফ্লোরাকে কিছুতেই গ্রহন করবে না । আর ফ্লোরারও বাড়ি ফিরে যাওয়ার পথ বন্ধ । নাজমা খালা এই সুযোগটি খুব ভাল ভাবেই লুফে নিলেন । তিনি তার মানসিক প্রতিবন্ধী ছেলের সাথে ফ্লোরার বিয়ে দিয়ে দিলেন । বিয়েটা কিন্তু অনেক ধুমধাম করেই হয়েছে । ব্যান্ডপার্টি , আলোকসজ্জা কোন কিছুরই কমতি ছিল না । ফ্লোরার চোখের জলেরও কমতি ছিল না সেদিন ।
.
এর মাঝে চারটি মাস কেটে গেল । কিন্তু ফ্লোরার কাছে মনে হচ্ছিল যেন চার জনম কেটে গেছে ! কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছিল না সে , পারার কথাও না ।
.
এই চার মাসে ফ্লোরা নানাভাবে মাশুককে কনভিন্স করার চেষ্টা করেছে । কিন্ত মাশুকের কথা একটাই . . তুমি এখন অন্যের বউ , নিজের সংসারে মনোযোগ দাও । আমাদের সম্পর্কটা এখন অতীত । তাচাড়া আমিতো তোমাকে কোন কথা দিইনি । তুমি আমাকে না জানিয়েই এখানে এসেছ , তাই দায়-দায়িত্ব সব তোমার ।
.
না , ফ্লোরার পক্ষে সংসারটা চালিয়ে যাওয়া আর সম্ভব হল না । শেষ পর্যন্ত ফ্লোরা নিজেই ঐ ছেলেকে ডিভোর্স দেয় । তারপর ঐ দিনই চট্টগ্রাম চলে যায় মা-বাবার কাছে । যাবার আগে শেষবারের মত মাশুকের সাথে দেখা হয় তার . .
.
কেন তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে ?
.
সরি ফ্লোরা । এই মুহুর্তে তোমাকে সরি বলা চাড়া আমার আসলে কিছুই করার নেই । কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ , এর জন্য তুমিই দায়ী ।
.
সব দোষ এখন আমার ? তোমার কি কিছুই করার ছিল না ?
.
দেখ ফ্লোরা , এটা ঠিক যে তোমার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল । কিন্তু সেটা কোনভাবেই ভালবাসা ছিল না । আমি কি কখনো বলেছি তোমাকে ভালবাসি ?
.
তা হয়ত বলনি । কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি আমাকে ফিরিয়ে দেবে না ।
.
দিতাম না , কখনোই তোমাকে ফিরিয়ে দিতাম না । মা-বাবা যদি তোমাকে মেনে নিতেন তাহলে আমি কখনোই তোমাকে ফিরিয়ে দিতাম না ।
.
একদিকে ফ্লোরা মাশুকের উপর বিশ্বাস রেখে ঘর ছেড়েছিল , কিন্তু যে কারনেই হোক মাশুক সেই বিশ্বাসের মূল্য দিতে পারেনি । অন্যদিকে যে মা-বাবার মনে ফ্লোরা এত বড় আঘাত দিল . . তাদের মান-সম্মান ধূলোয় মিশিয়ে দিল । সেই মা-বাবা কিন্তু ঠিকই আবার তাদের সন্তানকে বুকে টেনে নিলেন ।
.
গত চার মাসে ফ্লোরা অনেক বদলে গেছে । এক সময়ের হাসি-খুশি আর চষ্ণল মেয়েটা এখন ঘর থেকে বের হয় না একদমই । ঠিকমত কারো সাথে কথাও বলে না । সারাক্ষন জানালার পাশে বসে থাকে । একা একা বিড়বিড় করে .
. হাসে . . কাঁদে . .
.
মানুষের জীবনে এমন কিছু ভুল থাকে , যার কোন প্রায়শ্চিত্ত হয় না । অনেকে সারাজীবন সেই ভুলের গ্লানি বয়ে বেড়ায় । অনেকে জীবন দিয়ে তার মাশুল দিয়ে যায় , মৃত্যুতেই খুঁজে নেয় মুক্তির স্বাদ । কিন্তু তাতেও কি মুক্তি মেলে ? ?
.
বর্তমানে ফ্লোরা কি অবস্থায় আছে তা আমার জানা নেই । আমি চাই না আর কোন ফ্লোরার এমন করুন পরিনণতি হোক । একজন ফ্লোরাও যদি আমার এই গল্প পড়ে সতর্ক হয় , তবেই আমার
স্বার্থকতা ।
 

Tuesday, June 9, 2015

প্রেম-ভালোবাসা সম্পর্কে বিখ্যাত মনিষীদের কিছু উক্তি বা বানীঃ
✬ আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। - রবীঠাকুর।
✬ আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাদেঁ, তবে আমার অস্তিত্বের কোন মুল্য নেই। - সুইফট।
✬ আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময় → রবীন্দ্রনাথ ঠাকুর।
✬ আমি থাকি তোমার প্রহরী তোমাকে যখন দেখি, তার চেয়ে বেশী দেখি যখন দেখিনা। - সুনীলগঙ্গোপাধ্যায়।
✬ আমি সেই নারীকে ভালবাসি যার অতীত আছে আর সেই পুরুষকে ভাল বাসি যার ভবিষ্যত আছে। - অস্কার ওয়াইল্ড।
✬ আমরা কোনোভাবেই ভালোবাসার ওপর মূল্য নির্ধারণ করতে পারি না, কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের ওপর মূল্য নির্ধারণ করতেই হবে। - ম্যালানি ক্লার্ক, আইরিশ অভিনেত্রী
✬ আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না ।-জোসেফ কনরাড
✬ কেউ যদি তোমার ভালবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না।জীবনটা এত তুচ্ছ না...
✬'কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া।'……কনফুসিয়াস
✬ 'ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না।' ……সমরেশ মজুমদার
✬ জীবন যেন একটা ফুল আর জীবনের ভালোবাসা হলো মধু স্বরূপ → সেকেনা।
✬ জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক।। একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না।। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।-সেক্সপিয়ার
✬ 'যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে।'……এলিজাবেথ বাওয়েন
✬ যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে, তখন সে তার জন্য সব কিছু করতে পারে। কেবল তাকে ভালবেসে যেতে পারেনা।- অস্কার ওয়াইল্ড
✬ যাকে ভালবাস তাকে চোখের আড়াল করোনা। → বঙ্কিম চন্দ্র
✬ 'যে ভালোবাসা পেল না, যে কাউকে ভালোবাসতে পারল না, সংসারে তার মতো হতভাগা কেউ নেই।' ……কিটস্
✬ তুমি আমায় ভালবাস তাই তো আমি কবি আমার এ রূপ সে যে তোমার ভালবাসার ছবি । - কাজী নজরুল
✬ তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও।যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে না আসে,তবে সে কখনই তোমার ছিল না।-রবীন্দ্রনাথ ঠাকুর
✬ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম → হুমায়ূন আজাদ।
✬ দুটি জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে। এ দুটি হচ্ছে যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে। - এনাট ফেন্স।
✬ নারীর প্রেমে মিলনের সুর বাজে , আর পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা । - রবীন্দ্রনাথ
✬ প্রেম একটি চমৎকার অসুখ। কষ্ট পাওয়ার, তিলে তিলে, ধুকে ধুকে মরার জন্য এমন অসুখ খুব বেশী নেই। - তপংকর চক্রবর্তী।
✬ প্রেম একটি জলন্ত সিগারেট, যার শুরুতে আগুন এবং শেষ পরিণতি ছাই।- বার্নাডস।
✬ প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না → . বায়রন।
✬ 'প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।'……স্পুট হাসসুন
✬প্রেমের ব্যাপারে যদি কেউ জয়ী হতে চায়, তাহলে সে ক্ষেত্রে জয়ী হওয়ার একমাত্র অস্ত্র হলো পলায়ন করা। - নেপোলিয়ান।
✬ প্রেমের সাগরে নামার আগে জেনে নেওয়া ভাল, এ সমুদ্রের কোন তীরই হয় না। - সারসার সালানী।
✬ পাখিরা বাসা বাধে লতা পাতা দিয়ে, আর মানুষ বাধে ভালবাসা দিয়ে। → মুঃ ইসহাক কোরেশী
✬ পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে জানতো → নির্মলেন্দু গুণ।
✬ বারবার একই ব্যাক্তির প্রেমে পড়া সার্থক প্রেমের নিদর্শন। → ব্রোটন
✬ বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম → কাজী নজরুল ইসলাম।
✬ বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয় আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার কাছে আশার জয়। - স্যামুয়েল জনসন, লেখক
✬ 'বন্ধুত্ব অনেক সময় ভালোবাসায় পর্যবসিত হয়, কিন্তু বন্ধুত্বের মধ্যে কখনও ভালোবাসা থাকে না' ……চার্লস কনটন
✬ বড় প্রেম শুধু কাছেই টানে না; ইহা দুরেও ছুড়ে ফেলে দেয়।- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
✬ 'ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা।'……হ্যাভনক এলিস
✬ 'ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।'……জর্জ চ্যাপম্যান
✬ ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনো নিষ্পত্তি হবে না। -গ্যেটে, কবি
✬ ভালোবাসায় পতনের জন্য কোনোভাবেই আমরা মহাকর্ষ-অভিকর্ষকে দায়ী করতে পারি না। - অ্যালবার্ট আইনস্টাইন, বিজ্ঞানী
✬ 'ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।'……টমাস ফুলার
✬ ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায় → ..ডেভিড রস ।
✬ ভালোবাসা এবং ভয় একত্রে মিশ্রিত হতে পারে না → রেগনার্ড।
✬ ভালবাসা এমন একটি প্লাটফরম যেখানে সব মানুষ দাড়াতে পারে। → টমাস মিল্টন
✬ ভালবাসা যা দেয় তার চেয়ে বেশী কেড়ে নেয় । - টেনিসন
✬ ভালবাসা তালাবদ্ধ হ্রদয়ের দরজা মুহূর্তে খুলে দেয় । - টমাস
✬ মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে, তাকে ঘৃনা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পড়েও দাগ রেখে যায়....সমরেশ মজুমদার।
✬ সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না।-নিমাই ভট্টাচার্য
✬ সত্যিকারের ভালবাসার তার পাত্র বা পাত্রীকে সুস্থ ও সুখী দেখতে চায় । - শরত্চন্দ্র
✬ সবকিছুর শুরু, মধ্য এবং অন্তই হচ্ছে প্রেম। → নফডেয়ার

 

ভর্তির আবেদন করার পদ্ধতি ও নিয়মাবলী:

১. ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে আবেদন ফি জমা ও ভর্তি পরীক্ষার ফি বাবদ ১৫০.০০ (একশত পঞ্চাশ ) টাকা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে 16222 নম্বরে SMS করে জমা দিতে হবে। অতঃপর কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিজস্ব ওয়েব সাইট- www.techedu.gov.bd এ লগ ইন করে নির্ধারিত আবেদন ফরম (Application Form) যথাযথভাবে পূরণ করতে হবে । বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ আবেদনকারীদের নম্বর পত্রের সত্যায়িত কপি ও পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত রঙ্গীন ছবিসহ নির্ধারিত ফরমে আবেদন পত্র ডাকযোগে/অফিস চলাকালীন অত্র অধিদপ্তরে জমা দিতে হবে। সংরক্ষিত কোটার আবেদন কারীগণ অন লাইনে আবেদন করার পরে আবেদনের প্রিন্ট আউট কপি ও অনুচ্ছেদ ৫.৪ এ বণিত সকল কাগজ ১৮/০৬/২০১৫ তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি অফিস চলাকালীন সময়ে অত্র অধিদপ্তরে পৌঁছানো নিশ্চিত করতে হবে। অন্যখায় তার কোটা বিবেচিত হবে না। ভর্তির ফরম পূরনের বিস্তারিত নিয়মাবলী কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে পাওয়া যাবে।

২. ফি জমা দেয়ার পদ্ধতিঃ  টেলিটকের Prepaid মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে DTE লিখে, স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এস এস সি (SSC) পরীক্ষার রোল নম্বর লিখে , স্পেস দিয়ে এস এস সি পাশের সন লিখে, স্পেস দিয়ে এস এস সির রেজিষ্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এস এম এস (SMS) করতে হবেঃ
উদাহরণঃ DTE <Space>XXX<Space>YYYYYY<Space>ZZZZ<Space>RRRRRR
এখানে XXX এর জায়গায় আবেদনকারীর নিজের বোর্ডের নাম লিখতে হবে, ঢাকা বোর্ডের ক্ষেত্রে (DHA), সিলেট এর ক্ষেত্রে (SYL), বরিশালের ক্ষেত্রে (BAR), চট্টগ্রাম এর ক্ষেত্রে (CHI), কুমিল্লা এর ক্ষেত্রে (COM), দিনাজপুর এর ক্ষেত্রে (DIN), যশোর এর ক্ষেত্রে (JES), রাজশাহী এর ক্ষেত্রে (RAJ), মাদ্রাসা এর ক্ষেত্রে (MAD), কারিগরী এর ক্ষেত্রে (BTE), YYYYYY এর জায়গায় আবেদনকারীর নিজের এস এস সি পরীক্ষার রোল নম্বর, ZZZZ এর জায়গায় এস এস সি পাশের সন এবং RRRRRR এর জায়গায় এস এস সি পরীক্ষার রেজিষ্ট্রেশন নম্বর লিখতে হবে।

    SMS –প্রেরণকারী আবেদনের যোগ্য হলে ফিরতি SMS –এ একটি PIN , প্রার্থীর নাম, পিতার নাম এবং পরীক্ষার ফি হিসেবে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা কেটে রাখার সম্মতি চেয়ে ফিরতি SMS দেওয়া হবে। প্রার্থীকে তার নাম, পিতার নাম ইত্যাদি তথ্যাদি মনোযোগের সাথে দেখে নিয়ে তথ্যাদি সঠিক থাকলে সম্মতি দিতে হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নোক্ত ভাবে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে ।
উদাহরণঃ DTE <Space>YES<Space>PIN<Space>Your mobile number
PIN নম্বরটি সঠিক ভাবে লেখা হলে উক্ত টেলিটকের prepaid মোবাইল থেকে পরীক্ষার ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে একটি Money Receipt Number সহ ফিরতি SMS দেয়া হবে।
উল্লেখ্য যে, Money Receipt Number টি নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে এবং Money Receipt Number টি পাওয়ার পরে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। Money Receipt Number ছাড়া কোনক্রমেই আবেদন ফরম পূরণ করা যাবে না।

আবেদন ফরম পূরণের ধাপঃ
  • কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট- www.techedu.gov.bd এর Home page হতে  Online Admission (First Shift) button এ click করে application form open করতে হবে ।
  • Screen এ প্রদর্শীত  application form এর চাহিদা মোতাবেক তথ্যাদি লিপিবদ্ধ/নির্বাচন, entry/selection (প্রযোজ্য ক্ষেত্রে) করতে হবে ।
  • Application form পূরণ শেষে Submit button এ ক্লিক করে ফিরতি message এর print out নিতে হবে । উক্ত print out এ প্রদত্ত Track number ভর্তির রোল নং হিসেবে বিবেচিত হবে । কোন কারণে Track number সহ ফিরতি message print out নিতে ব্যর্থ্ হলে পুনরায় একই ভাবে application form পুরণের চেষ্টা করতে হবে।
  • ভর্তির ফরম পূরণের বিস্তারিত তথ্যাদি ওয়েবসাইট হতে print out নেয়া যাবে ।
৩.একজন প্রার্থী যেসব শিক্ষা প্রতিষ্ঠানে যে টেকনোলজিতে ভর্তি হতে ইচ্ছুক তাহা প্রতিষ্ঠান–টেকনোলজি ভিত্তিক পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে হবে ।
উদাহরণঃ ঢাকা-সিভিল, কুমিল্লা-সিভিল, ঢাকা-ইলেকট্রিক্যাল এভাবে সর্বোচ্চ দশটি অপশন নির্বাচন করা যাবে।
৪. একজন প্রার্থী আবেদনপত্র পুরনের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে কেবলমাত্র একবার সংশোধনের সুযোগ পাবে ।
৫. মেধা, কোটা ও আবেদনপত্রে প্রদত্ত পছন্দের ক্রমানুসারে ইনষ্টিটিউট-টেকনোলজী ভিত্তিক ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
৬.  আবেদনের সময় পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি দিতে হবে।
৭. আবেদন ফরম button এ click করলে তিনটি অপশন প্রদর্শিত হবে New Application, Update submitted form এবং View submitted form
৮. আবেদনকারী নতুন হলে New Application button এ click করবে।
৯. টাইপ Money Receipt Number, SSC Registration Number তারপর Verify Button এ Click করতে হবে। [ যদি আবেদনকারী জিপিএ ৩.৫ অথবা এর বেশি এবং সাধারণ গনিত অথবা উচ্চতর গনিত এ জিপি ৩ এর বেশি হয় তাহলে আবেদনকারীর বিস্তারিত তথ্য নীচে প্রদর্শিত হবে।]
১০. বাধ্যতামূলক ফিল্ডগুলো (*) অবশ্যই পূরন করতে হবে ।
১১. আবেদনকারী যদি একাধিক কোটাভূক্ত হয় তাহলে একাধিক কোটা Select করতে পারবেন।
১২. সকল তথ্য সঠিক হওয়া সত্ত্বেও আবেদন করতে অক্ষম হলে হেল্প লাইন এর প্রর্দশিত ই-মেইলে যোগাযোগ করতে পারবেন।
১৩. আবেদনকারী সর্বোচ্চ দশটি Institute এর দশটি Department চয়েস করতে পারবেন।
১৪. আবেদনকারী একটি Institute এর মধ্যে দশটি Department অথবা একটি Institute এর কয়েকটি Department অথবা ভিন্ন Institute এর ভিন্ন Department চয়েস করতে পারবেন।
১৫. আবেদনকারী Choice 1 Radio Button এ Click করলে Institute এর নাম আসবে , Institute Select করলে এই Institute এর Department প্রদর্শিত হবে, চয়েস অনুযায়ী Department select করবেন এবং Save Choice Button এ অবশ্যই Click করবেন। Similarly Choice 2 Radio button click করে ভিন্ন চয়েস করতে পারবেন।
১৬. আবেদনকারী চয়েস শেষ হয়ে গেলে Submit Button এ Click করতে হবে । তারপর Feedback form প্রদর্শিত হবে । যদি সব কিছু ঠিক থাকে তাহলে আবেদনকারী Save Button এ Click করবেন।
১৭. আবেদনকারীকে অবশ্যই Track Number টা নোট করে রাখতে হবে, কারণ এই Track Number টা পরবর্তীতে Result এ ব্যাবহার করতে হবে।
১৮. ফরম Submit করার পর আবেদনকারী যদি তথ্য আপডেট করতে চান, তাহলে আবেদন ফরম থেকে Update Submitted form এ click করতে হবে এবং Track Number দিয়ে আবেদনকারী শুধু মাত্র একবার তথ্য আপডেট করতে পারবেন।
১৯. ছবির সর্বোচ্চ সাইজ ১৫০ kb এবং সর্বোচ্চ প্রস্থ, উচ্চতা যথাক্রমে ৩০০, ৩৬০ হতে হবে।
২০. মুক্তিযোদ্ধা সনদপত্র অবশ্যই jpg ফরমেটে হতে হবে। সনদপত্রের scan copy অবশ্যই 120kb এর মধ্যে হতে হবে।