Tuesday, June 9, 2015


সংগীতপ্রিয় গ্রাহকদের জন্য গ্রামীণফোন ও সিম্ফনি যৌথভাবে বাজারে এনেছে মিউজিক ফোন। সিম্ফনি এম১ মডেলের ফোনগুলো জিপি সেন্টারে পাওয়া যাচ্ছে ৭,২৯০ টাকায়।

এই ফোনের প্রথম এক হাজার গ্রাহকের জন্য রয়েছে একটি হেডফোন। জিপির প্রিপেইড গ্রাহকরা এই ফোন দিয়ে সর্বোচ্চ ১০ বার ২৬.২৫ টাকায় ১ জিবি ইন্টারনেটও কিনতে পারবেন। এ ছাড়া নির্দিষ্ট ক্রেডিট কার্ডে এই ফোন কিস্তিতে কেনার সুবিধাও রয়েছে।

Monday, June 8, 2015


আগামী ২৯ জুলাই আত্মপ্রকাশ করছে অপারেটিং সিস্টেম উইনডোজ টেন। উইনডোজ সেভেন, এইট ও এইট পয়েন্ট ওয়ানের ইউজাররা বিনামূল্যে মাইক্রোসফটের অপরেটিং সিস্টেমের নয়া ভার্সন নিজেদের মেশিনে আপগ্রেড করতে পারবেন।

পৃথিবীর বৃহত্তম সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট আগেই ঘোষণা দিয়েছিল, উইনডোজ টেনই শেষ ভার্সন। এর পর আর ইউনডোজ হবে না।
Windows 10


পিসি, ল্যাপটপ ছাড়িয়ে এই অপরেটিং সিস্টেমের মাধ্যমে মাইক্রোসফট মোবাইল দুনিয়ায় অ্যানড্রয়েডের আধিপত্য খর্ব করতে চাইছে। উইনডোজ টেনে থাকছে নয়া এক মোড। নাম 'কন্টিনাম'না কেন 'কন্টিনাম'-এর মাধ্যমে সিম ছাড়াই ট্রান্সিশন সম্ভব। ৪ ইঞ্চির ফোন থেকে ৮০ ইঞ্চির এলইডি ডিসপ্লে, এই মোড কাজ করবে সব খানেই। উইনডোজ টেন-এ থাকছে ব্র্যান্ড নিউ ওয়েব ব্রাউজার 'এজ'।
প্রাথমিক অবস্থায় আপগ্রেড বিনামূল্যে করার মাধ্যমে মাইক্রোসফট চাইছে যত বেশি সম্ভব গ্রাহকরা যাতে উইনডোজের নতুন ভার্সানের হাত ধরে। এই বছরের শেষেই স্মার্টফোনেও চলে আসবে উইনডোজ টেন।

টেকনোলজি সম্পর্কে আরও অনেক কিছু জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট : Socialbangla.com

Sunday, June 7, 2015


অনেকেই বয়স বের করার পদ্ধতি জানেন না। বা অনেক সময় এটি ভুল হয়ে যায়।। আপনি ইচ্ছা করলে সহজেই মাইক্রোসফট এক্সেল দিয়ে বয়স, যেকোনো তারিখে আপনার বয়স বের করতে পারেন।।


এজন্য ডাউনলোড করুন age calculator এক্সেল ডকুমেন্টটি।। এটি ওপেন করে এর Current Date দিন এবং Date of Birth Change করুন। ব্যস হয়ে গেল নিচে পেয়ে যাবেন আপনার বর্তমান বয়স।




By Omar Faruk